ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদসহ গ্রেফতার ১

অন্তর মিয়া ​শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৭ বোতল (৫৭ লিটার) দেশীয় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের মদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় প্রমোদ ভৌমিক (৫৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​গ্রেফতারকৃত প্রমোদ ভৌমিক শ্রীমঙ্গল থানার মৃত মানিক ভৌমিকের ছেলে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গলের কালীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে প্রমোদ ভৌমিককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৫ বোতল (২৫ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে আনুমানিক ১১টা ৩৫ মিনিটে কালীঘাট ইউনিয়নের একটি চা বাগানে দ্বিতীয় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩২ বোতল (৩২ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬