ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আকাশ মনি গাছের চারা উৎপাদন করছে সাঁথিয়া উপজেলা বন বিভাগ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সাঁথিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যান্তরে নিষিদ্ধ আকাশ মনি গাছের বিপুল পরিমাণ চারা উৎপাদন করছে সাঁথিয়া উপজেলা বন বিভাগ।

এমনকি এই কর্মকান্ডের পক্ষে যুক্তি উপস্থাপনের অভিযোগ উঠেছে সাঁথিয়া উপজেলা বন বিভাগে কর্মরত বাবলু হোসেনের বিরুদ্ধে। উপজেলা বন বিভাগের এমন কর্মকাণ্ডে সরকারি সিদ্ধান্তের প্রতি বিরুপ মনোভাব সৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে। তবে অভিযোগ আমলে নিয়ে নিষিদ্ধ আকাশ মনি গাছের চারা ধ্বংশ করার আশ্বাস দিয়েছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।

অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে দেখা যায়,সাঁথিয়া উপজেলা বন বিভাগের নির্ধারিত চারা উৎপাদন কেন্দ্রে প্রায় দেড় হাজার আকাশ মনি গাছের চারা দৃশ্যমান। তবে এবিষয়ে সাঁথিয়া উপজেলা বন বিভাগে কর্মরত তিনজন ব্যক্তি বাবলু, আব্দুল মজিদ ও বাদশা কোন জবাব দিতে পারেনি।

এর আগে ২০২৫ সালের ১৫ মে (বৃহস্পতিবার) পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় বাংলাদেশের অভ্যন্তরে ইউক্যালিপটাস ও আকাশ মনি গাছের চারা উৎপাদন, রোপন, বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ করে প্রঙ্গাপন জারি করে পরিবেশ, বন ও জলবাশু পরিবর্তন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আকাশ মনি গাছের চারা উৎপাদন করছে সাঁথিয়া উপজেলা বন বিভাগ

আপডেট সময় : ১০:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬