ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ডেপুটি হাট কাঁচাবাজার ও বাংলাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
(২৪ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে উক্ত অভিযান
পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

এসময় মুদির দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাঁচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায়, আল আকসা ডিপার্টমেন্টাল স্টোর ১ হাজার, মিনহাজ স্টোর ১ হাজার, ব্রাদার্স ডি. স্টোর ৫০০ টাকা, লিমা এন্টারপ্রাইজ ৫০০ টাকা, সোহেল স্টোর ১ হাজার, ওয়াজিফা স্টোর ৫০০ টাকা, নোমান স্টোর ৫০০ টাকা, এবং ইউনুছ স্টোর কে ৫০০ টাকা সহ বিভিন্ন অপরাধে ৮টি মামলায় মোট ৫৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি উপসহকারী কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিদিন মাঠে রয়েছি, কাঁচা বাজার, মুদির দোকান সহ বিভিন্ন দোকানে নিয়মিত তদারকি করছি, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান

আপডেট সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪