ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

সাতকানিয়ার কেরানীহাট বাজারে উপজেলা প্রশাসনের অভিযান

মিজানুর রহমান রুবেল সাতকানিয়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ১২:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর শনিবার সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আবছার উদ্দিন (৪৫) কে তিন হাজার টাকা, ভাস্কর পাল (৫২) কে এক হাজার টাকা, রেজাউল করিম, কে পাচঁ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ৩টি মামলায় মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদির দোকানকে সতর্ক করা হয়েছে এবং সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিক ভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শন সহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃ‌দ্ধির পেছ‌নে জ‌ড়িত অসাধু ব্যবসায়ীদের ক‌ঠোর সতর্কবার্তা দেয়া হয়।

উক্ত অভিযানে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর ছরওয়ার কামাল পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা, এছাড়াও ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতকানিয়ার কেরানীহাট বাজারে উপজেলা প্রশাসনের অভিযান

আপডেট সময় : ১২:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪