সাত দফা দাবিতে গাজীপুর যুব অধিকার পরিষদের মানববন্ধন
- আপডেট সময় : ০৪:০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৪৩১ বার পড়া হয়েছে
দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের ৭ দফা দাবিতে আজ ২০ শে সেপ্টেম্বর শুক্রবার গাজীপুর জেলাপ্রশাসক এর কার্যালয়ের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ গাজীপুর কতৃক একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় নেতাকর্মীরা ৭ দফা সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন, সেইসাথে যুব সমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারের কাছে আহ্বান জানান। মানববন্ধন শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন, মিছিলটি ভাওয়াল রাজবাড়ী থেকে বটতলা গিয়ে শেষ হয় মিছিল শেষে প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করেন গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ মারুফ রানা।
উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আজহারুল ইসলাম, সদস্য সচিব মোবারক হোসেন সরকার, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান বিপ্লব,যুগ্ম আহবায়ক মান্নান দেওয়ান, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মহানগর যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মমিন আকন্দ,গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খাঁন, সহ-সভাপতি সাহেদ মেহরাজ,সাংগঠনিক সম্পাদক নুরুল হক, শ্রমিক অধিকার পরিষদ জেলার সভাপতি রবিন হোসেন, মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।










