ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সার বীজ সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষকদের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে সরকারি ভর্তুকির সার সাধারণ কৃষকদের মাঝে সঠিক নিয়মে বণ্টনের দাবিতে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী আনন্দবাজার এলাকায় তা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ কৃষকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা।

লিখিত বক্তব্যে সুমন মালিথা বলেন, ঈশ্বরদী উপজেলায় সরকারি ভর্তুকির সার নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে। সরকার কৃষকদের কম মূল্যে সার দেয়ার জন্য পর্যাপ্ত বরাদ্দের ব্যবস্থা করলেও স্থানীয় কৃষি কর্মকর্তা ও অসাধু ডিলারদের একটি সিন্ডিকেটের কারণে সাধারণ প্রান্তিক কৃষকরা নির্ধারিত সরকারি মূল্যে সার পাচ্ছেন না।

তিনি আরও অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ভর্তুকির সার আত্মসাৎ করা হচ্ছে। এ কর্মকাণ্ডের সঙ্গে একটি রাজনৈতিক দলের লোকজন জড়িত বলেও তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এসব অনিয়ম করা হচ্ছে। ফলে প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে সার না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

কৃষকদের অভিযোগ, সরকারি বরাদ্দের সার যাতে কোনোভাবেই মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি বা নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করা না হয়, সে বিষয়ে প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত কৃষকদের তালিকা যাচাই করে তাঁদের মধ্যে সরকারি ভর্তুকির সার সঠিকভাবে বিতরণের দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলন থেকে ভর্তুকির সার বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, ডিলারদের কার্যক্রম নিয়মিত তদারকি এবং প্রকৃত কৃষকদের কাছে সরকারি মূল্যে সার পৌঁছে দেয়ার দাবি জানানো হয়।

এ সময় কৃষক সুমন মল্লিক, কবিরুল মণ্ডল, আব্দুল মান্নান, বিপু মালিথা, মোহাম্মদ প্রামাণিক, বাশি মালিথা, আমিরুল ইসলামসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সার বীজ সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষকদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬