ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা গণপূর্ত বিভাগের ২৬ জন কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে উৎসাহব্যঞ্জক আর্থিক অনুদানের চেক হস্তান্তর ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল রাঙামাটিতে গৃহবধূকে হত্যা, ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

সিংহাসন ছেলে প্রিন্স ফ্রেডেরিকের কাছে ছেড়ে দিচ্ছেন ড্যানিশ রানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে

এফএনএস
ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গারেটা নতুন বছরের টিভি ভাষণে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ১৪ জানুয়ারি পদত্যাগ করবেন। ওইদিন তাঁর রানী হওয়ার ৫২ বছর পূর্ণ হবে। ঘোষণায় রানী মার্গারেটা বলেন, ‘আমি সিংহাসন আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের কাছে ছেড়ে দেব।’ ১৯৭২ সালে বাবা রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন দ্বিতীয় মার্গারেটা। ৮৩ বছর বয়সী মার্গারেটা বর্তমানে বিশ্বের একমাত্র রানী। ইউরোপে তিনি সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। ভাষণে রানী বলেন, পদত্যাগের সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছেন। ২০২৩ সালের গোড়ার দিকে পিঠে অস্ত্রোপচারের পর তিনি পদত্যাগের কথা ভাবেন। তখন মনে হয়েছিল, পরবর্তী প্রজন্মের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে। কিছুদিন পর ড্যানিশ রাজা হতে যাওয়া প্রিন্স ফ্রেডেরিক ১৯৯০ এর দশকের গোড়ার দিকে ডেনমার্কে কিছুটা দলীয় যুবরাজ হিসাবে পরিচিত ছিলেন। তবে ১৯৯৫ সালে আরহুস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে তাঁকে ঘিরে ধারণার পরিবর্তন হতে শুরু করে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্নকারী প্রথম ড্যানিশ যুবরাজ। শিক্ষাজীবন শেষে ফ্রেডরিক ড্যানিশ নৌবাহিনীতে যোগ দেন। ফ্রেডরিকের স্ত্রী প্রিন্সেস মেরি অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের বাসিন্দা। ২০০০ সালে অলিম্পিক গেমসের সময় সিডনির একটি বারে দুজনের দেখা হয়। তখন পেশায় আইনজীবী ছিলেন মেরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিংহাসন ছেলে প্রিন্স ফ্রেডেরিকের কাছে ছেড়ে দিচ্ছেন ড্যানিশ রানী

আপডেট সময় : ০৯:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪