ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সুজানগরের গাজনার বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

এম মনিরুজ্জামান, পাবনা
  • আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ২৭৮ বার পড়া হয়েছে

সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে ৮০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় শনিবার উপজেলার মানিকহাট ও হাটখালী ইউনিয়নের গাজনার বিলের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে। পরে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ নির্দেশে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ২০ হাজার টাকা।

এ সময় তিনি আরো বলেন, গাজনার বিলে দেশীয় প্রজাতির মাছের ডিম, রেনু পোনা ধ্বংসকারী এসব চায়না দোয়ারী জাল দিয়ে মাছ ধরা বেআইনি এবং জনগণের ভবিষ্যৎ স্বার্থের সাথে প্রতারনার সামিল। সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সর্বদা সচেষ্ট, সেই সাথে ছোট মাছ ও মা মাছ নিধন থেকে জনগণকে বিরত থাকতে হবে উল্লেখ করে দেশীয় প্রজাতির প্রজননক্ষম মাছ ও পোনামাছ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুজানগরের গাজনার বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫