ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

সুদান সংকটে ২ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে: জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩৭১ বার পড়া হয়েছে

সুদানের সংঘাত ২ কোটির বেশি মানুষকে তীব্র ক্ষুধার মধ্যে ঠেলে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। সংস্থাটি বলেছে, এই দুই কোটির মধ্যে ৬৩ লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে অবস্থান করছে। সুদানে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর এডি রো বলেন, ‘সুদানের জনসংখ্যার প্রায় ৪২ শতাংশকে ক্ষুধার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬৩ লাখ সুদানিকে আইপিসি (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন) ৩ বা ৪ শ্রেণীর ক্ষুধার্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তারা দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে আছেন। তিনি বলেন, ‘এপ্রিলের মাঝামাঝি থেকে সংঘাত ছড়িয়ে পড়তে থাকে। এতে পরিস্তিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। খাদ্য সহায়তা পৌঁছানো এখন আরও চ্যালেঞ্জিং এবং জরুরি হয়ে উঠেছে।’ স্থানীয় চিকিৎকদের মতে, এপ্রিলের মাঝামাঝি থেকে সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে সুদান। এই সংঘাতে ৩ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ডেপুটি প্রতিনিধি অ্যাডাম ইয়াও সুদানের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। ইয়াও বলেন, ‘সুদানজুড়ে ২ কোটি ৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। পরিস্থিতি সুদানকে গ্রহের সবচেয়ে খাদ্য নিরাপত্তাহীন দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে।’ সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুদান সংকটে ২ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে: জাতিসংঘ

আপডেট সময় : ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩