ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত

স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে ৩০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

এফএনএস

আফ্রিকার সেনেগাল থেকে নৌকায় চড়ে স্পেনের ক্যান্যারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে তিনটি নৌকা ডুবে সাগরে অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থলে ও আশপাশে সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। অভিবাসী সহায়তা গোষ্ঠী “ওয়াকিং বর্ডারস” এর বরাতে গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী তিনটি নৌকা সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার। ওয়াকিং বর্ডারসের কর্তৃপক্ষ হেলেনা ম্যালেনো জানিয়েছেন, একটি নৌকায় ৬৫ এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। তৃতীয় নৌকাটিতে গত ২৭ জুন ২০০ আরোহী নিয়ে সেনাগাল ছেড়ে যায় বলে জানা গেছে। স্পেনের উদ্দেশে নৌকায় রওনা হওয়ার পর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি বলে জানান ম্যালেনো। রয়টার্সকে তিনি বলেন, “নিখোঁজদের পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন। ৩০০ জন সেনেগালের একই এলাকার। দেশটিতে চরম অস্থিতিশীলতার কারণেই এই পথ বেছে নিয়েছিলেন তারা।” ক্যানেরি দ্বীপটি পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত। এই পথ ধরে অবৈধভাবে স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশের অন্যতম রুট রয়ে উঠেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সাগরে ডুবে প্রাণহানির ঘটনা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে ৩০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আপডেট সময় : ১২:২০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩