ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

হিজাব নিশ্চিত করতে ইরানে আবারো পুলিশের টহল শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

এফএনএস

ইরানে বাধ্যতামূলক হিজাব পরিধানে নতুন অভিযান শুরুর ঘোষণা দেয়া হয়েছে। অভিযানে নৈতিকতা পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রোববার পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মোন্তাজের আলমেহদি এ তথ্য জানিয়েছেন।। মোন্তাজের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘আইআরএনএ’ জানায়, নৈতিকতা পুলিশ আবারো টহল শুরু করবে। যেসব নারী হিজাব পরবে না তাদের আটক করা হবে বলে জানানো হয়। ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরিধানের আইন রয়েছে। আর এই আইন কার্যকর করতেই পুলিশ মোতায়েনের এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ১০ মাস আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণী নৈতিকতা পুলিশের জিম্মায় মারা যান। মাহসা আমিনির মৃত্যুর পর পুলিশের বিশেষ এই শাখার বিরুদ্ধে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। আন্দোলনের মুখে একটা সময় হঠাৎ নৈতিকতা পুলিশের সদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়। সেপ্টেম্বরে শুরু হওয়া সেই আন্দোলন থামে চলতি বছরের শুরুতে। এই সময়ের মধ্যে পাঁচ শ’রও বেশি বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হন। এ ছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২০ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়। সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাজধানী তেহরানে হিজাববিহীন নারীদের সংখ্যা বেড়েছে। গত ডিসেম্বরে নৈতিকতা পুলিশকে বিলুপ্ত করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। নৈতিকতা পুলিশ টহল বন্ধ করে দিয়ে খবরের বিশ্বাসযোগ্যতা বাড়ে। যদিও এই বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছিল দেশটির সরকার। এএফপি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিজাব নিশ্চিত করতে ইরানে আবারো পুলিশের টহল শুরু

আপডেট সময় : ১০:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩