ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১১৫ দেশের ২০৯৮৮ জন নাগরিক বাংলাদেশে কর্মরত : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

এফএনএস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন নাগরিক কর্মরত রয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান। মন্ত্রী জানান, বর্তমানে দেশে বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন নাগরিক ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিল্পকারখানা, এনজিও, আইএনজিও এবং বিভিন্ন সংস্থায় কর্মরত রয়েছে। তিনি জানান, এদেশে কর্মরত বিদেশী নাগরিকদের মধ্যে ৬ হাজার ৭৫ জন চাইনিজ, ৫ হাজার ৮৭৬ জন ভারতীয়, ২ হাজার ৪৬৮ জন রাশিয়ান, ১ হাজার ২৪৬ জন শ্রীলংকান, ১২৪ জন দক্ষিণ কোরিয়ান, ৫৫৭ জন জাপানী, ৪১৬ জন পাকিস্তানী, ৪৬০ জন ফিলিপিনো, ৩৯৯ জন থাই, ৩৭৮ জন বেলারুশ, ২৬৯ জন কাজাখস্থানী, ১৬৮ জন আমেরিকান, ১৩৯ জন কোরিয়ান, ১২৩ জন মালয়েশিয়ান, ১০৮ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। তারা ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে বাংলাদেশে কর্মরত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১১৫ দেশের ২০৯৮৮ জন নাগরিক বাংলাদেশে কর্মরত : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩