ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ….

১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৪ মামলার এক আসামিসহ চার সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম, একটি মাইক্রোবাস, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন ২০২৬) রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইলের সামনে অভিযান চালায় সদর মডেল থানার একটি দল। সংবাদে বলা হয়, সেখানে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের আরও ৮ থেকে ১০ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি রামদা, একটি পেরেকযুক্ত গদা (স্পাইকড ক্লাব), একটি সাইকেলের প্যাডেল সংযুক্ত কুড়াল, একটি সাদা রঙের নোয়া মডেলের মাইক্রোবাস, নগদ ৩ হাজার ৩০০ টাকা, একটি হেলমেট, একটি মাংকি টুপি, একটি স্টিলের টর্চলাইট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯টি বাটন ফোন, একটি মোটা রশির বান্ডিল এবং হ্যান্ডকাফের একটি চাবি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কসবা উপজেলার আদ্রা গ্রামের মো. রাশেক মিয়া, নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলার মেড্ডা এলাকার রফিকুল ইসলাম এবং নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামের মো. কামাল মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত রাশেক মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার

আপডেট সময় : ০৮:০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬