১৭ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস জব্দ ও স্বামী-স্ত্রী গ্রেফতার।
- আপডেট সময় : ১২:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা থানায় ১৭ (সতের) কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস জব্দ ও স্বামী স্ত্রী গ্রেফতার করেছে পুলিশ।
থানাসূত্রে জানাগেছে, জলঢাকা থানার চৌকস অভিযান টিম পুলিশ সুপারের নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে জলঢাকা পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বর হইতে অনুমান ৭৫ গজ দক্ষিণে ঢাকা হাজী বিরিয়ানি হাউজের সামনে জলঢাকা হইতে রংপুরগামী পাকা রাস্তার উপর অদ্য ০৮/০৬/২০২৪ তারিখ, গভীর রাতে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন ১। মোঃ হুমায়ুন (৩৮) পিতা মৃত তানজের আলী আসামী ২। মোছাঃ আর্নিকা আক্তার (২৫)স্বামী মোঃ হুমায়ুন পিতা মোঃ আমিনুল ইসলাম উভয়ের গ্রাম- কানুদাস কারী থানা- রাজাপুর জেলা-ঝালকাঠী এপি সাং- উত্তর হাড়োয়া ৩নং ওয়ার্ড থানা ও জেলা, নীলফামারীদ্বয়ের হেফাজত হইতে ০১(একটি) সাদা রঙ্গের নোয়া মাইক্রোবাসের ভেতরে বিশেষ কায়দায় কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বারা মোড়ানো ১কেজি করে মোট ১৭ টি টোপলায় ১৭ কেজি গাঁজা মাইক্রোবাসে বহন করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় । উক্ত মাদক দ্রব্যের মূল্য অনুমান ১,৭০০০০/- ( এক লক্ষ সওোর হাজার) টাকা উদ্ধার করা হয় ।
আটককৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৬ তারিখ ০৮/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করা হয়। থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জানান মাদক মুক্ত করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।










