সংবাদ শিরোনাম ::
৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ধামইরহাটে মাদক সম্রাজ্ঞী লাইলী ও ভাই হাসান আটক
মোঃ মমিন আলী (নওগাঁ) জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলার সাহাপুর বাজার এলাকা থেকে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কথিত মাদক কারবারি লাইলী খাতুন ও তার ভাই হাসানকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।











