ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় হাঁটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নওগাঁর মান্দায় সড়ক উন্নয়ন কাজে বাধা’ কর্মকর্তাদের হস্তক্ষেপে সমাধান সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ’ রাস্তাবিহীন মানবেতর জীবনযাপন ঈশ্বরদীতে মুলাডুলি প্রিমিয়ার লীগ সিজন-৩ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা

সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহারের দাবী

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

পাবনা ঈশ্বরদীর চরগড়গড়ি জগিরমোড়ে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের নামে দেওয়া মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির একাংশ ।

সোমবার (৩১ নভেম্বর) বিকেলে কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের ঈশ্বরদী শহরের জিগাতলাস্থ নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম নয়নের পক্ষে লিখিত বক্তব্যসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ।
পলাশ দাবী করে বলেন, ঘটনার সময় রফিকুল ইসলাম নয়নসহ বিএনপির অনেক নেতাকর্মীই সংঘর্ষের সময় উপস্থিত ছিলেন না। জামায়াতের মনোনিতপ্রার্থী আবু তালেব মন্ডল শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রে ভোটে ভরাডুবি হবে বুঝতে পেরেই সম্পুর্ন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের নামে হয়রানিমুলক মিথ্যা মামলা দিয়েছেন। ঘটনার সময় জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের সঙ্গে যাওয়া জামায়াতের কর্মী তুষার মন্ডল প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে বিএনপির নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অস্ত্রধারী ওই যুবক জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের ক্যাডার হিসেবে কাজ করে। সব সময় সশস্ত্রভাবে তালেব মন্ডলের সঙ্গে থাকে।
সংবাদ সম্মেলনে উপজেলা কৃষকদলের আহবায়ক পানজুর রহমান সরদার, সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, সাহাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রমজান আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাব্লু, ঈশ্বরদী উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক চামেলী খাতুন, সাহাপুর ইউনিয়ন বিএনপি নেতা হামিদুর রহমান হামদুসহ বিএনপি ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মামলা প্রত্যাহারসহ জামায়াত ইসলাম প্রার্থীর বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহারের দাবী

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ায় সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫