ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

লোহাগাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী বাইট্টা কাসেম ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
  • আপডেট সময় : ০১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ আলোচিত মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৫০) প্রকাশ বাইট্টা কাশেমকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। এসময় তাঁর কাছ থেকে ৫শত ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর রাতে উপজেলা সদরের দরবেশ হাট রোড এলাকায় তার দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত আবুল কাশেম প্রকাশ বাইট্টা কাশেম লোহাগাড়া সদর ইউনিয়নের ১নম্বার ওয়ার্ডের জোনাবীর পাড়া এলাকার মৃত এনায়েত আলীর ছেলে ও লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম।

মেজর আহসানুল করিম রাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবেশ হাট রোড এলাকায় রাহা-জিহা সুপারশপে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে প্রথমে ৮৩ পিস ইযাবাসহ আটক করা হয়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে মাদক ব্যবসায়ী আবুল কাশেমের স্বীকারোক্তিতে তার দোকানে
তল্লাশি চালিয়ে সর্বমোট ৫শত ৪৯ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী বাইট্টা কাসেম ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে আটক

আপডেট সময় : ০১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪