ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে চাঁদা না পেয়ে মালামাল লুটের অভিযোগে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে বসতঘরে ঢুকে হামলা চালিয়ে আসামীরা মালামাল লুট করে নেয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।

আদালতে বিচারক আফসানা শারমিন ইভা মামলা আমলে নিয়ে গোয়েন্দা শাখা (ডিবি) কে আগামী ২২ ডিসেম্বর তারিখের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন প্ররণের নির্দেশ দেন। দায়েরকৃত মামলার বাদী হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরসোনাপুর গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে নিজাম তালুকদার।

আসামীরা হলেন- একই গ্রামের মৃত সেকান্দার আলী হাওলাদারের পুত্র মোঃ হুমায়ুন কবির শাহীন, মৃত সেরাজুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার ও মোঃ হুমায়ুন কবির শাহীনের ছেলে মোঃ হৃদয় হাওলাদার সহ অজ্ঞাত ১০/১২ জন। মামলায় একই এলাকার নামধারী চার জনকে সাক্ষী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলার ১নং সাক্ষী চট্টগ্রামে ব্যবসা করে। বাদী এই সাক্ষীর চরসোনাপুর গ্রামের টিন সেট বসতঘর দেখাশুনা সহ সাক্ষীর কৃষি জমি চাষাবাদ করে জীবন-যাপন করে আসছে। আসামীরা বাদীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করার বিষয়টি ১নং সাক্ষী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানায়।

এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা চলমান বছরের ১৮ নভেম্বর বিকেলে ধারালো অস্ত্র নিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে ওই চাঁদার দাবিতে অটল থাকে। দাবীকৃত চাঁদা না পেয়ে বসতঘরের মালামাল লুট করে নিয়ে যায়। বাঁধা দিলে বাদীকে কিল, ঘুষি ও লাঠি দেয় আসামীরা।

বাদী ও ১নং সাক্ষী জানান, দায়েরকৃত মামলার ১নং আসামী মোঃ হুমায়ুন কবির শাহীন মেহেন্দিগঞ্জ উপজেলার ২নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি। গত ৫ আগষ্টে আ.লীগ সরকারের পতনের পর এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেহেন্দিগঞ্জে চাঁদা না পেয়ে মালামাল লুটের অভিযোগে আদালতে মামলা

আপডেট সময় : ০৭:১৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪