ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর হাসপাতালে মুমূর্ষ রোগীকে অবরুদ্ধ, কিছু্ই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ…

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর হাসপাতালে এক মুমূর্ষ রোগীকে অবরুদ্ধ ও মারধর করে আরিফ নামের এক ছেলে মারাত্মক অবস্থার সৃষ্টি করেছে বলে রোগীর আত্মীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে কুড়িগ্রাম সদর হাসপাতালের প্রধান ফটকের ভিতরের দিকে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়া এলাকায় তোলপাড় অবস্থার সৃষ্টি হয়েছে ।

প্রত্যক্ষদর্শী, রোগীর আত্মীয় ও নাতি বিপ্লব মিঞা জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামন থেকে রোগীকে প্লেট ট্রেসে করে বাইরে সিটিস্কানিং করতে বের হতে গেলে তাদের মারপিট ও ট্রেস আটকানোর ঘটনা ঘটে। এই সময় রোগীর নাতি বিপ্লবকে মারপিট করে মারাত্মক আহত করে আরিফ।

পরে সাংবাদিকদের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগে মুমূর্ষু মহিলা রোগী মোছাঃ ফজীরন(৭২) কে দ্রুত সিটিস্ক্যানে পাঠায়।

কুড়িগ্রাম সদর হাসপাতালে রোগী ফজিরন(৭২) গত সোমবার দুপুরের দিকে ভর্তি হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। ফজিরন কে আটকানোর ঘটনায় আরিফ গ্ৰুপ জরিত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জনান, কুড়িগ্রাম সদর হাসপাতাল একটি চক্র দ্বারা অবরুদ্ধ প্রায়ই ফজিরনের মত ঘটনা ঘটে, কিন্তু কোনো প্রতিকার পায়না রোগীরা।

জরুরি বিভাগের দায়িত্বরত মহিলা ডাঃ মোছাঃ সাদিয়া আক্তার রুমী জানান, এ বিষয়ে কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানে না। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আরিফ নামের ছেলেটি আমাদের কোন স্টাফ নয়। সে বাহিরের লোক।

মূমুর্ষ রোগী ফজিরনের ঘটনায় কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শহীদুল্লাহ লিংকন বলেন, ঘটনাটি শুনলাম আগামীকাল আমাদের সমন্বয়ক মিটিংয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রাম সদর হাসপাতালে মুমূর্ষ রোগীকে অবরুদ্ধ, কিছু্ই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ…

আপডেট সময় : ০৭:২০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪