রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে এসে ভুয়া ৩ পরীক্ষার্থী আটক
- আপডেট সময় : ০১:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরিক্ষায় লিখিত ও পক্সি পরীক্ষা দিতে এসে মূল পরীক্ষার্থীসহ তিন যুবক গ্রেফতার করেছেন ডিবি।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে এ আটকের ঘটনাটি ঘটে।
এই তিনজন হলেন- প্রক্সি পরীক্ষার্থী সুমন মিয়া (২৪), মূল পরীক্ষার্থী মো. রাকিব (১৯) ও তাদের সহযোগী তৌফিকুর রহমান (৩৫)।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মূল পরীক্ষার্থী মো. রাকিবের অ্যাডমিট কার্ড ছবি ও ফিটনেস প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন সুমন।
কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষক উক্ত ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিত করেন। এরপর ডিবি পুলিশ মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী মো. তৌফিকুর রহমানকে রাজশাহী জেলা পুলিশ লাইনের ১ নম্বর গেট থেকে গ্রেফতার করে।
ওসি জানান, বুধবার রাতে রাজপাড়া থানায় একটি মামলা করে করেছে রাজশাহী জেলা পুলিশ। উপরোক্ত মালায় আসামিদের আদালতের প্রেরণ করা হয়েছে।













