ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা গ্রেফতার দুই

রায়হান ইসলাম রনি :
  • আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে নগরীর ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রুয়েট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে সাধারণ শিক্ষার্থীরা নগরীর ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করেন । প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে নগরীর ভদ্রা এলকায় তীব্র যানজট তৈরি হয়।আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, সোমবার সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে সামান্য কথা কাটাকাটির জেরে স্থানীয়দের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। ৩ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি রয়েছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। এছাড়াও নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও মেসে থাকা শিক্ষার্থীদেরও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার দাবি জানান ।

শিক্ষার্থীরা আরো জানান, সড়ক অবরোধ তুলে নিলেও আজ সারাদিন তাদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনে যাবেন শিক্ষার্থীরা ।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদী হয়ে মতিহার থানায় ৫ জনের নাম উল্লেখসহ ৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা গ্রেফতার দুই

আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪