ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত ১৬৪, নিখোঁজ অন্তত ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। একই সঙ্গে নিখোঁজ মানুষের সংখ্যা অন্তত ১১ হাজারে পৌঁছেছে বলে জানা গেছে।

সর্বশেষ এই পরিসংখ্যান আগের ঘোষিত ৩২ জন নিহত ও ৭০০ জন আহতের সংখ্যার তুলনায় অনেক বেশি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

গতকালের ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প দুটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।

রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ধসে পড়েছে অসংখ্য ভবন।

ভূমিকম্পের সময় দেশটিতে দীর্ঘ ছুটির সপ্তাহান্ত চলছিল, ফলে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন।রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরায় দেশের অন্যান্য অঞ্চল থেকে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

তিনি বলেন, সেখানে বহু ভবন ধসে পড়েছে… এবং আমরা বর্তমানে জীবন রক্ষায় নিবিড় উদ্ধার অভিযান পরিচালনা করছি।

এদিকে একটি রাজনৈতিক বিরোধী দল সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

তবে এই সংখ্যা কেবল তাদেরই, যাদের স্বজনরা ইন্টারনেট ব্যবহার করে নিখোঁজের তথ্য জানাতে পেরেছেন। ফলে প্রকৃত নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা কারাকাস ও আশপাশের এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

তথ্যসূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত ১৬৪, নিখোঁজ অন্তত ১১ হাজার

আপডেট সময় : ০৮:৫২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬