ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি কাঁঠালিয়ায় সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েটের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শিক্ষক রুবেলকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার সাক্ষাৎকার না দিয়ে দুই টিভি সাংবাদিককে জিডির হুমকি দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের তোড়জোড়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দীন খাঁর স্মৃতিরক্ষায় একটি ‘সঙ্গীত জাদুঘর’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশে এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।

​এই উদ্যোগের অংশ হিসেবে গত সোমবার (২২ জুন) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওস্তাদজীর জন্মভূমি শিবপুর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অধিদপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে প্রকল্পটির বিষয়ে মতবিনিময় করেন। উক্ত সভায় কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপু, শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​প্রতিনিধি দলের প্রধান ড. নাহিদ সুলতানা জানান, নবীনগর থেকে ফিরে গিয়েই তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবেন।

এরপর প্রকল্পটি গেজেট আকারে প্রকাশিত হবে এবং পরবর্তী সময়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী নিজে শিবপুরে ওস্তাদজীর জন্মভূমি পরিদর্শনে আসবেন। প্রতিমন্ত্রী মহোদয়ের পরিদর্শনের পরপরই জাদুঘর স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, “সাংবাদিকদের প্রতিবেদনের ডকুমেন্ট পাওয়ার পর আমি বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ওস্তাদজীর স্মরণে স্মৃতি জাদুঘর স্থাপনের জন্য অনুরোধ করি। কাজটি গত বছর শুরু হয়েও থমকে ছিল তা আমার জানা ছিল না।”

​প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থানীয় পর্যায়ে ‘ওস্তাদ আলাউদ্দীন খাঁ স্মৃতি জাদুঘর’ নির্মাণের এই উদ্যোগটি ছিল দীর্ঘদিনের বহুপ্রত্যাশিত একটি বিষয়।

এই উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি ও তাঁর সঙ্গীত ঐতিহ্য নবীনগরে স্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব হবে বলে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আশার আলো দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের তোড়জোড়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ

আপডেট সময় : ০৩:৫৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬