ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত গৌরনদীবাসী

বাংলার জনতা, নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।

এই সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদীতে দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তার এ সফরকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক পথে সকাল সাড়ে ১০টায় গৌরনদীতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এখানে তিনি উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন।

সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রীকে গৌরনদীতে বরণ করে নিতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের দিকনির্দেশনায় ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অপরদিকে, প্রধানমন্ত্রীর গৌরনদী আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁর কাছে বিভিন্ন প্রত্যাশার কথা জানিয়েছেন।

বাটাজোর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব এমদাদুল হক পান্না জানান, প্রধানমন্ত্রীর কাছে দাবি-দাওয়া তুলে ধরার সুযোগ পেলে বাটাজোর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের দাবি জানাবেন।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু জানান, প্রধানমন্ত্রীর কাছে তাঁদের প্রত্যাশা অনেক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যাশা হলো, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং গৌরনদীকে জেলায় রূপান্তর করা। সুযোগ পেলে প্রধানমন্ত্রীর কাছে তাঁরা এই দুটি দাবি তুলে ধরবেন।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জানান, তাদের সব ধরনের প্রস্তুতি শেষ। এখন শুধু প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার অপেক্ষা।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর গৌরনদী সফর শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুরো গৌরনদীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত গৌরনদীবাসী

আপডেট সময় : ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬