ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

রাজশাহীর মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্রাক চালক পলাতক

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম মিনাল
  • আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মো. মুকুল ওরফে কালু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
​শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল।
​
​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কে ওত পেতে থাকে। গভীর রাতে সন্দেহভাজন তল্লাশির একপর্যায়ে ৩১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মুকুলকে। তবে এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় মো. রাজু মিয়া (২০) নামের এক ট্রাক চালক, যে এই মাদক চালানের অন্যতম সহযোগী।
​
​গ্রেফতারকৃত আসামি মো. মুকুল ওরফে কালু (৪০), পিতা- মৃত কিতাব আলী, মাতা- মোসাঃ কফিজান বেগম। সে রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের বাসিন্দা।​পলাতক আসামি: মো. রাজু মিয়া (২০), পেশায় একজন ট্রাক চালক। দীর্ঘদিন ধরে মাদক চক্রে জড়িত
​র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুকুল স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিল।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে র‍্যাবের এই ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেফতারকৃত মুকুল ও পলাতক রাজুর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্রাক চালক পলাতক

আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬