ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ভূরুঙ্গামারীতে মুরগির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, নারী আটক

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মর্জিনা আক্তার ওরফে গেন্দী (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন মর্জিনা আক্তার ওরফে গেন্দী। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মালামাল পরিবহনের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে তিনি নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। এছাড়া পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক বিক্রির কার্যক্রম পরিচালনা করতেন বলেও জানায় পুলিশ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানাহাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে মুরগির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, নারী আটক

আপডেট সময় : ০৬:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬