নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
- আপডেট সময় : ০৬:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মহাদেবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, মহাদেবপুর বাজারের কাজী সুপার মার্কেটে অবস্থিত ‘স্বপ্ন আশা কসমেটিকস’ নামের একটি দোকানে প্রসাধনী ব্যবসার আড়ালে ট্যাপেন্টাডল ট্যাবলেট মজুত রেখে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২১ জুলাই বিকেলে ডিবি পুলিশ অভিযান চালালে দোকান মালিক পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের ভেতরে র্যাকে রাখা একটি কালো পলিথিন থেকে ৭ পাতায় মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মানিক (৪৫), পিতা: গোপাল চন্দ্র, গ্রাম: দুলালপাড়া, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











