ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

লামায় পুলিশের অভিযানে বমুবিলছড়ির কথিত মাদক কারবারি আটক

মোহাম্মদ করিম, লামা-আলীকদম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার লামা উপজেলা ও পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে মাদকদ্রব্য, বিশেষ করে ইয়াবার বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করিতেছে। স্থানীয়দের অভিযোগ, ইয়াবার অবাধ বিস্তারের ফলে কিশোর ও যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হইয়া পড়িতেছে। এরই প্রভাবে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাইতেছে বলিয়া এলাকাবাসী দাবি করিয়াছেন। ফলে লামা ও সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটিতেছে বলিয়া সংশ্লিষ্ট মহলের অভিমত।

এই প্রেক্ষাপটে বান্দরবানের লামা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করিয়াছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে পরিচালিত অভিযানে লামা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশি চালায়। এ সময় বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার মৃত ইয়াকুব আলীর পুত্র মোহাম্মদ সামশু আলম (২৬)-কে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পুলিশের ভাষ্যমতে, আটক সামশু আলম দীর্ঘদিন ধরিয়া বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া হাইস্কুল সড়ক এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া তাহাকে আটক করা হয়। পুলিশের দাবি, মাদক ব্যবসার মাধ্যমে এলাকার তরুণ সমাজকে বিপথগামী করিবার অভিযোগও তাহার বিরুদ্ধে রহিয়াছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রহিয়াছে বলিয়া লামা থানা সূত্রে জানা গিয়াছে।

এদিকে, সীমান্তবর্তী জনপদে মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়াছেন স্থানীয় সচেতন মহল। তাহাদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি এবং যুবসমাজকে খেলাধুলা ও শিক্ষামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করিবার মাধ্যমেই মাদকের ভয়াল বিস্তার প্রতিরোধ সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লামায় পুলিশের অভিযানে বমুবিলছড়ির কথিত মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬