ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় হাসেম মণ্ডল (৫২) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ২৪ জুলাই) সকাল সাড়ে ৮ দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠে স্থানীয় কয়েকজন কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত হাসেম মণ্ডল উপজেলার উসমানপুর গ্রামের নতুনপাড়ার মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক দিন আগে বৃহস্পতিবার হাসেম মণ্ডল কৃষিজমিতে সার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু দিনশেষেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন আজ শুক্রবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কৃষকেরা একটি পাট খেতের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীরা মাঠে ভিড় করতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

আপডেট সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬