সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় বিশেষ অভিযানে নওগাঁ সদর থানা পুলিশ পৌরসভার সুলতানপুর জেলেপাড়া (স্কুলপাড়া) এলাকার বাসিন্দা মোঃ খোকন আহম্মেদ (৪৫)-কে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে পরিচালিত স্পেশাল ড্রাইভে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত খোকন পিতা গোলাম রাব্বানীর ছেলে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইন, মারামারি, চাঁদাবাজিসহ মোট ৮টি মামলার অভিযোগ রয়েছে। এসব মামলায় তিনি পলাতক আসামি ছিলেন।
পুলিশের এ অভিযানে দীর্ঘদিন পলাতক আসামিকে গ্রেপ্তার করায় সুলতানপুর এলাকার অনেক বাসিন্দা সন্তোষ প্রকাশ করেছেন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, পলাতক আসামি ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।















