ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুরে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১০ আসামি গ্রেফতার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

Oplus_131072

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে মহাদেবপুর থানার বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার উদ্যোগে স্থানীয় জনগণের সহযোগিতায় মাদকবিরোধী দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ লিটার চোলাই মদসহ একজন মাদক ব্যবসায়ী এবং ৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া)সহ আরও চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজন মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত একজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত মোট ১০ জন আসামিকে পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ দমন ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুরে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১০ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬