ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি, পীরগঞ্জের মৃত্যু ঘিরে রহস্য

হাসিনুজ্জামান মিন্টু , ঠাকুরগাঁওয় প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার তিনটি পৃথক স্থানে পানিতে ডুবে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার জেলার ভিন্ন ভিন্ন এলাকায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু ও দুই প্রাপ্তবয়স্ক। এর মধ্যে পীরগঞ্জ উপজেলার একটি মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার ভুল্লি এলাকায় নদীতে গোসল করতে নেমে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের তাজপুর গ্রামে রাতে আলো-আঁধারিতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখছেন না স্থানীয় অনেকেই। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তিনটি পৃথক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি, পীরগঞ্জের মৃত্যু ঘিরে রহস্য

আপডেট সময় : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬