সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই যুবক আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে আটক হন রবিউল ইসলাম (২৫) ও আশিক ইসলাম (২৪)।
আটককৃত দুজনের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার হঠাৎপাড়া এলাকায়, টাঙ্গন ব্রিজের পাশে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হলো।


















