ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

দুইদিন পর মরা দেহ ফেরত দিলেন বিএসএফ

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর শ্রী জয়ন্তর (১৫) মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বিএসএফ, বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে নিহত কিশোরের মরদেহ ফেরত দেয় তারা।বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

পুলিশ জানায়, সন্ধ্যার পরই নিহত কিশোর জয়ন্তর মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে বিজিবি ও পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

গত ৯ সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে ওই কিশোর নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুইদিন পর মরা দেহ ফেরত দিলেন বিএসএফ

আপডেট সময় : ০৭:১৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪