ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী বিরুদ্ধে

এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৭১ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূর নাম নাইস পারভীন (২৮)। তিনি চৌজা উত্তরপাড়া গ্রামের একরামুল হকের স্ত্রী ও এক সন্তানের জননী। ঘটনার পর থেকে নিহতের স্বামী অভিযুক্ত একরামুল হক ও তার বড়ভাই আবদুল মালেক গা ঢাকা দিয়েছেন।

নিহতের বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, মেয়ে নাইস পারভীনকে প্রায় ১১ বছর আগে চৌজা উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে একরামুল হকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় জামাই একরামুল হক মেয়ে নাইসকে নির্যাতন করে আসছিল। এসব বিরোধের জের ধরে মেয়েকে পিটিয়ে হত্যা করেছে জামাই একরামুল ও তার পরিবারের লোকজন।

অভিযুক্ত একরামুল হকের প্রতিবেশী মজের আলী বলেন, দুপুরের রান্না করতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এনিয়ে একরামুল তার স্ত্রীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী নাইস পারভীন জ্ঞান হারিয়ে ফেলেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনাস্থল থেকে নিহত নাইস পারভীনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর মান্দায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী বিরুদ্ধে

আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪