ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনায় যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ঈশ্বরদী -পাবনা, প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৪৬৭ বার পড়া হয়েছে

পাবনা-রাজশাহী মহাসড়কে ব্যাটারীচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে । এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাতমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদীর সাহাপুরের মৃত জলিল প্রামাণিকের ছেলে শিমুল প্রামানিক (৩২), দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাঁতি ভাটাপারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর হোসেন (৩০)।

আহতরা হলেন- ইসলাম গাঁতি গ্রামের মৃত এলাই হোসেনের ছেলে হামিদুল (২৫), সুবহান প্রামানিকের ছেলে মোহাম্মদ রেজাউল (৩০), সাহাপুরের আব্দুর রবের ছেলে শরিফুল ইসলাম (২৮) আনার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০), মিজানুরের ছেলে হারেছ (৩২), রবিউল ইসলাম (৩৫), আব্দুল (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার পর পাবনার বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে যাওয়া ছাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারীচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার করে পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে সদর থানায় রাখা হয়েছে। পরিবারকে হস্তান্তর করা হবে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অপরজন পাবনা জেনারেল হাসপাতালে মারা গেছেন। এঘটনায় আরও ৭ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১২:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪