ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে ধ্বসে গেল ৪০ টি কবর

তুহিন হোসেন, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৪৫৭ বার পড়া হয়েছে

টানা তিন দিনের প্রবল বৃষ্টির কারনে ঈশ্বরদীর একটি গোরস্থানের প্রায় ৪০ টি কবর ধ্বসের ঘটনা ঘটেছে। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া কেন্দ্রীয় গোরস্থানে অতি বৃষ্টির কারনে কবর ধ্বসের এ ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে বৃষ্টি থামলে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক হলে গোরস্থানের মধ্যে নতুন এবং পুরাতন কবর গুলো ধ্বসে গেছে দেখতে পান এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বৃষ্টি বন্ধ হলে এলাকার মানুষ রাস্তায় বের হয়। গোরস্থানটি রাস্তার সাথে হওয়ার সুবাদে পথচারীদের অনেকেই কবর ধ্বসে কবরের ভেতরের সাদা কাফনসহ কবরে ব্যবহৃত বাঁশ ও অন্যন্য জিনিসপত্র দেখতে পেয়ে এলাকার অন্যদের জানান।

যুব সমাজের মোস্তফা কামাল বলেন, নওদাপাড়া কেন্দ্রীয় গোরস্থানের ৪০ টি কবর ধ্বসে পড়েছিল। ঘটনাটা প্রাথমিক পর্যায়ে দেখার পড় আমার ছোট ভাই মাসুদ শাকিল ও আশিককে পাঠানো হয়। পরে আমাদের যুব সমাজের গ্রুপে মেসেজ দিয়ে জানানো হয়। এর পরই সবাই গোরস্থানে আসতে থাকে ও মসজিদে মাইকেন করার পর গ্রামবাসী দলে দলে ডালা কোদাল গামলা নিয়ে আসে। সবার উদ্দ্যোগে অল্প সময়ের মধ্যে অন্য স্থানের মাটি কেটে কবরগুলো মেরামত করা হয় ।

সাদ্দাম হোসেন বলেন, রাস্তা থেকে কবর স্থানের দিকে চোখ যেতেই বেশ কয়েকটি কবর ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। একটু কাছে গিয়ে ভালো করে দেখি অনেক গুলো কবর ধ্বসে গেছে এবং ভেতরের প্রায় সবকিছুই দেখা যাচ্ছে।

আলামিন হোসেন বলেন, টানা বৃষ্টিতে বাড়ি থেকে বের হতে না পারায় বৃষ্টি থামতেই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনতে বাজারের দিকে যাত্রা পথে গোরস্থানের দিকে চোখ যেতেই এই অবস্থা দেখে এলাকা বাসীকে অবহিত করা হয়।

মাসুদ রানা বলেন, গোরস্থানের নতুন পুরাতন মিলে প্রায় ৪০ টি কবর অতি বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকাবাসী সবাই নিজ নিজ উদ্যোগে মিলিত হয়ে কবর গুলোকে মেরামত করছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে ধ্বসে গেল ৪০ টি কবর

আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪