সংবাদ শিরোনাম ::
পাবনা সাঁথিয়ায় গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার
সাঁথিয়া, পাবনা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৮:২৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার চুলকাটাই মাঠের মধ্যে গলা কাটা অজ্ঞাত (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার ১৮ সেপ্টেম্বর ভোরে কৃষক মাঠে গেলে চুলকাটাই মাঠে রাস্তার পাশে গলা কাটা লাশ দেখতে পান। পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল জানান, লোক মুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ দেখি। এলাকার কেউ চিনতে পারছে না।
আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান বলেন, অজ্ঞাত লাশ উদ্ধার করে এলাকা বাসীকে সনাক্তের জন্য দেখানো হচ্ছে। কেউ চিনতে পারছেন না। থানায় মামলা ও লাশ মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।













