ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ মামলায় কাউন্সিলরসহ গ্রেফতার-৩

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৭৫ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার এক দফা আন্দোলনে হামলা চালিয়ে গুলি বর্ষণ মামলায় ঈশ্বরদী পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ প্রধান (৪৮) ও যুবলীগ কর্মী সাজিব শেখকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে ইউসুফ প্রধান ও শৈলপাড়া এলাকার থেকে সাজিবকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।
এর আগে এই মামলার ২ নং আসামী প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেফতার করে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার কাউন্সিলর ইউসুফ প্রধান শহরের মধ্য অরণখোলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। আর সাজিব শেখ  শহরের শৈলপাড়া এলাকার মো. আব্দুল মতিন শেখের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এক দফা কর্মসূচিতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের  সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল সশস্ত্র বাহিনী নিয়ে হামলা চালায়। গুলি করে ৪জনকে আহত করে। ভাংচুর, লুটপাট করে। পিটিয়ে আরও অন্তত ১৫জনকে মারাক্তকভাবে আহত করে।

এই ঘটনায় ১৫ আগষ্ট ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া নজরুল ইসলাম বাদী হয়ে এমপি গালিবকে প্রধান ও শিরহান শরীফ তমালকে ২নং আসামী করে ৭১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, এই মামলায় সাবেক মন্ত্রীপুত্র যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, কাউন্সিলর ইউসুফ প্রধান ও সাজিব শেখ নামের তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ মামলায় কাউন্সিলরসহ গ্রেফতার-৩

আপডেট সময় : ০৭:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪