কোটি টাকার সম্পদের মালিক মিটার রিডার পাবনার সাঁথিয়ার রফিকুল
- আপডেট সময় : ০১:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তে মিটার রিডার পোস্টে চাকরি করে অবৈধভাবে কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ পাওয়া গেছে রফিকুলে বিরুদ্ধে। রফিকুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের মৃত্যু ফয়েজ বিশ্বাসের ছেলে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে টাকা দিয়ে সহোযোগিতা করারো অভিযোগ পাওয়া গেছে তার।
লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সুত্রে জানা যায়, মৃত্যু ফয়েজ বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম চার বার ফেল করে এসএসসি পাস করেন।সে ঘুষ দিয়ে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তে মিটার রিডার পোস্টে চাকরি নেন তার এক ঘুষখোর আত্মীয়র মাধ্যমে। চাকরি পাওয়ার পর থেকেই অবৈধভাবে ঘুষ নিয়ে হয়ে যায় আঙুল ফুলে কলাগাছ। সে নামে-বেনামে জায়গাজমি, বাড়ি এবং ব্যাংকে নগদ অর্থসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী অনেকেই বলেন, মৃত্যু ফয়েজ বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম ফ্যাসিস্ট হাসিনার দালালদের সাথে মিলেমিশে ঘুষ বাণিজ্য করেছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে টাকা দিয়ে সহোযোগিতাও করেছে। সে সামান্য মিটার রিডারের চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ গরিয়েছে।আপনারা সাংবাদিক। আপনারা জাতির বিবেক। আমরা চাই আপনাদের মাধ্যমে পত্রিকায় সংবাদ ছাপিয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন
দুদকে মামলা হয়ে সঠিক বিচার হোক।
মিটার রিডার রফিকুল ইসলাম বলেন, আমি যে সম্পদ করেছি সব আমার বৈধ ইনকামের টাকা।













