ঈশ্বরদীতে শরিফুল ইসলাম তুহিন’র মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৪২০ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় উপজেলার দরগা বাজার এলাকায় দাশুড়িয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
বিক্ষোভ মিছিলটি দরগা বাজার উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে দরগা বাজার এক সমাবেশ এর মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শরিফুল ইসলাম তুহিন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জেলা যুবদলের সাবেক ১ নং যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাশুড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান।

বক্তারা আরো বলেন, বিশ বছর আগে কুচক্রী মহল মিথ্যা মামলা দিয়ে জনপ্রিয় নেতা শরিফুল ইসলাম তুহিনকে ফাঁসিয়ে দেয় । আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ইতিমধ্যে শরিফুল ইসলাম তুহিন ২০ বছর কারাদণ্ড অতিক্রম করেছেন। আইন অনুযায়ী তাকে নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
এ সময় একই মামলায় কারাবন্দি আব্দুল হান্নান, সাইফুল ইসলাম বাচ্চু, আমিনুল ইসলাম আমিন এর মুক্তি চাওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, সাথী আক্তার, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সহ সভাপতি আব্দুর রশিদ খান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।

সমাবেশে উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নাজমুল হাসান মুকুল মেম্বার, সহ- মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, শরিফুল ইসলাম রিপন, খন্দকার অনিক, সাইফুল ইসলাম পন্ডিত, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ডালিকী, সাধারণ সম্পাদক বিপুল মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাফর আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বিএনপি নেতা আনিসুর রহমান, যুবদল নেতা ইয়াহিয়া খান, ছাত্রদল নেতা জীবন মোল্লা, মেরিদুল ইসলাম, কাহার, বিএনপি এনামুল মেম্বার, যুবদল নেতা শরিফুল হক শরীফ, এমদাদুল , স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুল ইসলাম লাকি, টুটুল বিশ্বাস, আমিরুল ইসলাম, কৃষক দলের মহিদুল ইসলাম বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।













