ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বাসে’র সাথে সংঘর্ষে থ্রি-হুইলার চালকের মৃত্যু

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়
  • আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক থ্রি-হুইলার চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(২৬- সেপ্টেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত আতিকুল্লাহ বাবু জেলার বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে। তিনি থ্রি-হুইলারের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ একটি থ্রি-হুইলার (পাগলু) চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি দেওয়ার উদ্দেশে তেঁতুলিয়ায় যাচ্ছিলেন। তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। গুরুতর আহত হন থ্রি-হুইলার চালক আতিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, এই মহাসড়কে বাস গুলো সব সময় বেপরোয়া গতিতে চলাচল করে। পঞ্চগড় জেলায়েই বেপরোয়া গতির কারনে অনেক সড়ক দুর্ঘটনা ঘটেছে। অনেক মানুষ মারিও গেছে। কিন্তু এর দৃশ্যমান কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে কারনে বাস/ট্রাক চাপায় সাধারণ মানুষের মৃত্যু নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। এই সড়ক দুর্ঘটনা সহ ইতিপূর্বের সকল সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আগামীতে এই গাড়িগুলোর গতি যেন নিয়ন্ত্রণে থাকে তার যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান স্থানীয় সকলেই।

এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই শামসুল হক থ্রি হুইলারের চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে বাসে’র সাথে সংঘর্ষে থ্রি-হুইলার চালকের মৃত্যু

আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪