ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

অবৈধভাবে ভারত থেকে আসার পথে সীমান্তে ৪ বাংলাদেশি আটক

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৩৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ বলেন, বুধবার (২ অক্টোবর) ভোর রাতে চান্দেরহাট সীমান্তের ৩৩৩ এর ৩ এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- দিনাজপুরের বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেনের ছেলে নিশিত (৩৫), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৫) ও ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর (৩৫)।

নায়েক সুবেদার মামুনুর রশিদ বলেন, অবৈধভাবে দিনাজপুরের ৪২ বিজিবির অধীনে নিয়ন্ত্রিত ঠাকুরগাঁওয়ের চান্দেরহাট সীমান্তের ৩৩৩ এর ৩ এস পিলার এলাকা দিয়ে ভারত থেকে ৪ জন বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় তারা চারজনই বাংলাদেশি নাগরিক।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম বলেন, দুপুরে আটক ৪ জন বাংলাদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি। সেই সাথে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার ঘটনার বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধভাবে ভারত থেকে আসার পথে সীমান্তে ৪ বাংলাদেশি আটক

আপডেট সময় : ০২:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪