ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রতিমা তৈরীর কাজ শেষ’ শুরু হলো শারদীয় দুর্গোৎসব

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৪১৭ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী, প্রতিবছর শরৎকালে দুর্গাপূজা উদযাপন করা হয়। কারণে একে শারদীয় দুর্গোৎসব ও বলা হয়ে থাকে। এ উৎসবকে ঘিরে ঈশ্বরদীর ম-পগুলোতে প্রস্তুতির শেষ হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঈশ্বরদী পৌর এলাকা ও উপজেলার সাত ইউনিয়নে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ করেছে কারিগররা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। চলতি বছরে ঈশ্বরদী উপজেলায় ৩২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈশ্বরদী পৌর এলাকায় ৯ এবং উপজেলার সাঁড়া ৫, পাকশী ৪, সাহাপুর ২, লক্ষ্মীকুন্ডা- ২, দাশুড়িয়া ২, সলিমপুর ১ ও মুলাডুলি ইউনিয়নে রয়েছে ৭টি মন্দির।

প্রতিটি মন্দিরে পৃথক পৃথক কমিটি পূজার আয়োজন করছে ও মন্দিরে পূজার আগমন ও পূজা উদযাপনের প্রস্তুতি শেষ হবে। প্রতিটি মন্দিরে কারিগররা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময়ের মধ্য দিয়ে কাজ শেষ করেছেন। বিভিন্ন ম-প ঘুরে দেখা গেছে, বৃষ্টিকে উপেক্ষা করে কারিগর, আলোকসজ্জা ও তোরণ নির্মাণ কাজে ব্যাস্ত সময় পার করছে কাজে নিয়োজিত ব্যক্তিরা। প্রতিমা তৈরি ও মন্ডপ সাজানো শেষ।

ঈশ্বরদীর প্রতিমা শিল্পীরা বলেন, এবছর প্রতিমা তৈরির জন্য কাজের অনেক চাপ। তারপরও সময়মতো কাজ শেষ করা হবে। গতবারের চেয়ে এবছর প্রতিমা তৈরিতে খরচও বেড়েছে। ভালো মানের প্রতিমা তৈরি করি বিধায় কাজের চাপ থাকে। পেশাগত কাজ তাই প্রতিবছর প্রতিমার কাজে ব্যাস্ত সময় যায়। সামনের কয়েক দিনের মধ্যেই প্রতিমা তৈরি শেষ করে কমিটিকে বুঝিয়ে দেয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, মন্দির ও আশপাশের এলাকায় পূজার সময় সার্বক্ষণিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি মন্দিরে পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থাকবেন। উপজেলার সব মন্ডপে বাড়তি নিরাপত্তাসহ পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, পূজার সময় মন্ডপে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঈশ্বরদীতে দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে কার্পণ্য করা হবে না। আগামী ৯ অক্টোবর শুরু হবে দুর্গাপূজা, পাঁচ দিন ধরে চলবে এ উৎসব । ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিমা তৈরীর কাজ শেষ’ শুরু হলো শারদীয় দুর্গোৎসব

আপডেট সময় : ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪