সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৫:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
আজ (২৭ আগষ্ট) জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে স্কুল কলেজ মাদ্রাসা সহ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মিছিলটি জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এসে জড়ো হয়।
সেখানে বক্তব্য রাখেন জলঢাকার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নেওয়াজ আল তামিয়াত নিশান, রক্সি, সানজিদা শারমিন পিংকি ও মোঃ জাহের।
তাদের ভাষনের মূল বিষয় ও একমাত্র দাবী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সহকারে বিচার করা এবং সেই সাথে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন।










