সংবাদ শিরোনাম ::
বন্যা দুর্গতদের সহায়তায় ১ দিনের বেতন প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৩১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৩০২ বার পড়া হয়েছে
দেশের বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জনপ্রশাসন মন্ত্রনালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছে। আজ (২৭ আগষ্ট) মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ কথা জানান।
সিনিয়র সচিব আরো জানান, দেশের মানুষের কল্যাণে যে কোন মানবিক সহায়তা প্রদানে জনপ্রশাসন মন্ত্রনালয় সদা অংগীকারাবদ্ধ। সিনিয়র সচিব জনপ্রশাসেনর সকলকে নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে থাকার আহবান জানান।
















