সংবাদ শিরোনাম ::
জলঢাকায় রশিটানা খেলা অনুষ্ঠিত
সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনা মোতাবেক উৎসবমুখর পরিবেশে পাঠদানের লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে “রশিটানা” খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মাদরাসা মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা হেমায়েত আলম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদিন, মর্তুজা ইসলাম ও আনছারুল হকসহ সকল শিক্ষক শিক্ষিকা। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সিদ্দিক ফারুকী।
খেলায় ৯ম শ্রেনীর বালক ও বালিকা দল ৮ম শ্রেনীর বালক ও বালিকা দলকে পরাজিত করে। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার আয়োজনে খেলায় উভয় বিভাগে ৪টি দল অংশগ্রহণ করে।
















