পাবনায় র্যাবের হাতে ডাক বাবু হত্যা মামলার ১ পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
শুক্রবার (৩০ আগস্ট) পাবনা জেলা সদর থানা গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা বাবু শেখ ওরফে ডাক বাবু হত্যা মামলার ১ পলাতক আসামি গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-২, পাবনার একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃত আসামি সাদ্দাম প্রামানিক সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার আসলাম প্রামানিক ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব সদস্যরা ডাক বাবু হত্যার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ আগস্ট) পাবনা জেলা সদর থানা গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম প্রামানিককে গ্রেপ্তার করে র্যাব-১২, সিপিসি-২, পাবনার সদস্যরা।
এই ঘটনায় অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুনপাড়া এলাকায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।










