ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁর সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে জামায়াত নেতা নিহত

এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে আহত জামায়াতেইসলামী বাংলাদেশ’ সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল ও আলহেলাল ইসলামি একাডেমি এ- কলেজের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্াহিল কাফি’র মৃত্যু হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার (৩০আগষ্ট) রাত্রি ১০টার দিকে জামায়াত নেতা আব্দুল্লাহ হিল কাফি ও আহমাদুল্লাহ নামের তার এক সাথী দু’জনে উপজেলার আশড়ন্দবাজার এলাকা হতে দলীয় প্রোগ্রাম শেষে মোটর সাইকেল যোগে সাপাহারে ফিরছিলেন। রাস্তায় তারা সাপাহার সদরের অদুরে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রীজএলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী রাস্তায় রশি দিয়ে তাদের পথ রোধ করে এবং দু’জনকে মোটরসাইকেল হতে নামিয়ে পাশের আমবাগানে নিয়ে তাদের মাথায় আঘাত করে এবং তাদের নিকট থেকে টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মোটরসাইকেলটি নেয়ার চেষ্টা করে। এ সময় তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীর লাঠির আঘাতে চালক আহমাদুল্লাহর মাথায় হেলমেট থাকায় তিনি বেঁচে গেলেও জামায়াত নেতা আব্দুল্লাহহিল কাফির মাথা ফেটে যায়। লোকজন তড়িঘড়ি করে রাতেই তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীনাবস্থায় শনিবার দুপুর ২টা ৪০মিনিটে তার মৃত্যু হয়। মৃত জামায়াত নেতা সাপাহার উপজেলার কাওয়াভাসা গ্রামের মাও: আবদুর রহিমের ছেলে তিনি দির্ঘদিন ধরে সাপাহার উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসলামি একাডেমি এ- কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে ওই বিদ্যালয় প্রধান জানিয়েছেন। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবনাথ এর সাথে কথা হলে তিনি জানান যে, এ বিষয়ে সাপাহার থানায় একটি খুন সহ ছিনতাইয়ের মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে জামায়াত নেতা নিহত

আপডেট সময় : ১২:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪