ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পাবনা থেকে ৮ বছর ধরে গুম হওয়া গাফ্ফারের অপেক্ষায় পরিবার

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

২০১৬ সালের ৪ ডিসেম্বর মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় এসে মাকে সঙ্গে করেই একসাথে খাওয়া-দাওয়া করেন আবদুর গাফফার পিয়াস। খাওয়া-দাওয়া শেষ করেই ভাইকে সহযোগিতা করতে ভাইয়ের দোকানে বসেন। দুপুরে আড়াইটার দিকে কয়েকজন লোক সাদা পোশাকে এসেই তার মোবাইল কেড়ে নেন এবং বাহিরে‌ আসতে বলেন। বাহিরে আসার সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ আব্দুর গাফ্ফার‌ পিয়াস।

৮ বছর ধরে গুমের শিকার আব্দুর গাফ্ফার‌ পিয়াসকে ফেরত চেয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। গুমের শিকার আব্দুর গাফফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরী বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।

পরিবারের সদস্যরা বলেন, সেদিন আমরা থানায় জিডি করতে গিয়েছিলাম কিন্তু থানা পুলিশ আমাদের জিডি নেয়নি। তবে তার পোড়াশোনা, চলাফেরা, ধর্মকর্ম নিয়ে পুলিশ আমাদের নানান সময়ে জিজ্ঞাসাবাদ করেছেন। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। সে খুম ধার্মিক ছিল কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যতো অপরাধই করুক না কেন প্রচলিত আইনে তার বিচার হোক কিন্তু আমরা তার খোঁজ চাই।

সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবী সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা থেকে ৮ বছর ধরে গুম হওয়া গাফ্ফারের অপেক্ষায় পরিবার

আপডেট সময় : ০৯:৫২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪